বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
পুণ্যব্রত মুখোপাধ্যায়
নিরন্তর খুঁজি
শীর্ণ
নদীতে গ্রাম্য ইশারা মাঠ ছুঁয়ে ছুঁয়ে বয়ে যায়।
উদাত্ত মাঠে শতাব্দী প্রাচীন গাছের সারি আমার দৃশ্যপটে।
আমি শুনতে পাই ঝিম ধরা পাতাদের ফাঁকে বাতাসের কান্না—
কাঁপে তীব্র তাপে বিদীর্ণ শাখা।
আকাশ
হারিয়েছে নিজস্ব সত্তা।
স্ফটিক জল—কাঁদে চাতক।
ভরা মেঘ পুড়ে গেছে,
পুড়েছে
নদীর ত্বক; আর্দ্র ললাট।
অসংখ্য
উদ্বাস্তু উদ্ভিদ
শেকড়ে-বাকড়ে সংগ্রাম করে চলে অবিরাম।
তটরেখা মারণ জ্বরে বেহুঁশ।
নদীর তরঙ্গধারা খুঁজে খুঁজে চলেছি আমি
পরিত্যক্ত মাঠে ঝরা পাতাদের সাথে।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
পুণ্যব্রত মুখোপাধ্যায়
নিরন্তর খুঁজি
উদাত্ত মাঠে শতাব্দী প্রাচীন গাছের সারি আমার দৃশ্যপটে।
আমি শুনতে পাই ঝিম ধরা পাতাদের ফাঁকে বাতাসের কান্না—
কাঁপে তীব্র তাপে বিদীর্ণ শাখা।
স্ফটিক জল—কাঁদে চাতক।
ভরা মেঘ পুড়ে গেছে,
শেকড়ে-বাকড়ে সংগ্রাম করে চলে অবিরাম।
তটরেখা মারণ জ্বরে বেহুঁশ।
নদীর তরঙ্গধারা খুঁজে খুঁজে চলেছি আমি
পরিত্যক্ত মাঠে ঝরা পাতাদের সাথে।

No comments:
Post a Comment