বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | ভোরের কঙ্কাল | তৈমুর খান
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | ভোরের কঙ্কাল | তৈমুর খান
তৈমুর খান
ভোরের কঙ্কাল
ভোরের
কঙ্কাল কুড়িয়ে ফিরি
অসন্তোষ পরাজয় অপমানগুলি
কঙ্কালের হৃদযন্ত্রে লেপ্টে থাকে।
সহ্যের শান্তির পায়রা ডেকে ডেকে
তাদের খেতে দিই সব।
করুণ স্বভাব কিছু রেখে দিই
পরলোক বিশ্বাস করুক তারা।
মিথ্যাচারে
দেশ ভরে গেলে
মানুষও কুকুর হয়ে ফেরে
তারা দাঁতের রগড়ে ভেঙে ফেলে হাড়।
সমস্ত সকালগুলি মানবিক হতে চেয়ে
জানালায় উঁকি দিয়েছিল।
ফসলের ক্ষেতে সবুজ নীলাভ ফ্রকে
তারা দুরন্ত বালিকা হতে চেয়েছিল।
ভোরের কঙ্কাল
অসন্তোষ পরাজয় অপমানগুলি
কঙ্কালের হৃদযন্ত্রে লেপ্টে থাকে।
সহ্যের শান্তির পায়রা ডেকে ডেকে
তাদের খেতে দিই সব।
করুণ স্বভাব কিছু রেখে দিই
পরলোক বিশ্বাস করুক তারা।
মানুষও কুকুর হয়ে ফেরে
তারা দাঁতের রগড়ে ভেঙে ফেলে হাড়।
সমস্ত সকালগুলি মানবিক হতে চেয়ে
জানালায় উঁকি দিয়েছিল।
ফসলের ক্ষেতে সবুজ নীলাভ ফ্রকে
তারা দুরন্ত বালিকা হতে চেয়েছিল।

No comments:
Post a Comment