বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
প্রকাশ চন্দ্র রায়
ভুল করে তাই
ভুল
করেও সব ফুলের কাছে,
সুবাস
নিতে যেও না রে বোকা ভ্রমর।
যাওয়ার আগে যত্ন করে জেনে নিও
সে ফুলটির মনের খবর।
সব ফুল
তো আর নয় তো তোমার অনুগত,
অনেক
ফুলের'ই আছে কিছু নিজস্ব
ভ্রমর মনের মতো।
কিছু
ফুলের আছেই কত-অচেনা বিষ,
করিস
যদি একটুখানি ঊনিশ-বিশ;
জানিস
তবে বিষের জ্বালায় মরতে হবে ধুঁকে ধুঁকে,
ফুল কী
তখন কাঁদবে বসে তোর দুঃখে?
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
প্রকাশ চন্দ্র রায়
ভুল করে তাই
যাওয়ার আগে যত্ন করে জেনে নিও
সে ফুলটির মনের খবর।

No comments:
Post a Comment