প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, April 15, 2023

অপেক্ষার প্রহরে । মালা চক্রবর্তী



প্রথম বর্ষ/প্রথম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩০

কবিতা
মালা চক্রবর্তী
অপেক্ষার প্রহরে


সে ফিরে গেছে
যে ভাবে ঠিকানা খুঁজে না পেয়ে
ফিরে যায় চিঠি,
শেষ হলে যাতায়াত কারশেডে যে ভাবে ট্রেন ফেরে—

এখন বসন্ত এলে উঠোন জুড়ে ঝরাপাতারা উতলা হয় বাতাসে
শেষ রাতে ন্যাড়া ডালে আধ খাওয়া চাঁদ
দোল খেতে খেতে হঠাৎ ঝুপ্ করে হারায় দিগন্ত পেছনে ফেলে।

তার ফেলে যাওয়া মরাজ্যোৎস্নায় ভর করে ধূপগন্ধ ভেসে আসে আমার নিশাচর অপেক্ষার প্রহরে।



No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)