প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, May 20, 2023

ন ম্রিয়তে | কৃতিকণা চিনি

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২০শে মে, ২০২৩

কবিতা
কৃতিকণা চিনি
 
ন ম্রিয়তে
 
চাঁদের আলোয় চোখ পোড়ে -
ওদিকে চাইনে আর।
জ্যোৎস্নার পায়ে পড়ে লুটোপুটি খাওয়ার ঢঙও অসহ্য...
তাই,
সাঁঝের কুলুঙ্গিতে তোমায় জ্বালিয়ে রেখে মন সেঁকি নিত্য।
অলক্ষ্যে গ্রহণ করি তোমার পূজা...
 
পাড় ভাঙতে ভাঙতে চন্দন হয় গঙ্গামাটি।
আচ্ছন্নতার দ্বৈত শ্যাম-রাই
আজকাল নির্ঘণ্ট বুঝে চোখের পাতার দখল নেয়, বুঝি…
যমুনার স্বাদও যে লোনা—
বোহেমিয়ান আমি
সে কথা টের পাই হাড়ে হাড়ে।
 
মিলনমেলায় কত বাউল গান শোনাল...
তবু,
দিগ্বলয়ে ‘তোমার’ই খোঁজ রয়ে যাবে যায় আজন্মকাল।


5 comments:

  1. ভালো লাগল। শুরুটা চমৎকার।

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ 🙏 খুব খুব ভালো থাকুন 🙏

      Delete
  2. ভালো লাগলো কবিতাটি।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ বন্ধু 🙏 ভালো থাকুন 🙏

      Delete
  3. অসামান্য লেখা। কবিকে নমণ।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)