প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, June 17, 2023

দেখা | তূয়া নূর

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়, ১৪৩০

কবিতা
তূয়া নূর

দেখা


কাছাকাছি এসেছিল একদিন দুটো অচেনা গ্রহ
মহাশূন্যের হিসাব না রাখা 
                        কোন এক ক্ষণে নভোপথে
দেখা হয়েছিল প্রথম যেখানে, আবার 
সেখানেই দেখা অযুত বছর পর।
 
অদূরে দাঁড়িয়ে কেউ যেন খেলে এ খেলা!
 
যায় ছোঁওয়া হাত বাড়িয়ে, যায় না ধরে রাখা
জগতের টানে ফিরে যায়, চেয়ে থাকে শুধু অপলক
 
দূরে যেতে যেতে ভাবে, আর কত কাল পরে হবে দেখা!
শুধু যেন নীহারিকা চোখে চেয়ে থাকা
এক আকাশ ভর্তি তৃষ্ণা নিয়ে…

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)