প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, September 9, 2023

লিবাস | অরূপ

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

কবিতা
অরূপ

লিবাস


বৃষ্টিতে শরীর ভিজে গেলে তোমার আত্মা দেখা যায়
ডেলফির অমোঘ ভবিষ্যৎবাণী ধুয়ে গেছে     
সিসিফাশের কান্নায় ভেসে গেছে ভবিষ্যতগামী ক্লেদ…
কাদায় লেপ্টে গেছে শরীর, শরীরই আত্মার লিবাস

আমাকে তুলে ধরো এই অবক্ষয় থেকে
ক্ষয়ে যাওয়া নক্ষত্র ঝরে পড়ে একদিন—
 
ভেজা আয়নায় নিজের প্রতিচ্ছবি ঝাপসা হয়ে ওঠে
মন ভাঙার দমকা হাওয়ার অপর নাম সাইক্লোন
দীর্ঘশ্বাসের ফিতে দিয়ে জরিপ করেছি মন
রাত, ছেঁড়া ছেঁড়া ঘুম, স্যাঁতস্যাঁতে স্বপ্ন-অসম সময় দ্রবণ
বেঁচে থাকা একটি মিথ, মৃত্যুই ধ্রুবক

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)