বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০
কবিতা
পিয়ালী সেন
যাপন কথা
তোমার একা থাকা কি আমার একা থাকার মতোই?
ঘুম ঘুম শীতের চাদরে অনুভূতির ঝালর যতই
ছড়িয়েছ আর জড়িয়েছ মায়ার সূচিকাজে…
ভেবেছি একা থাকা হয়তো বা তোমাকেই সাজে
আমার তো একা বসবাস যেন তোমাকেই যাপন…
টুকিটাকি বেঁচে থাকার মাঝে ভীষণ এক 'আপন' হয়ে ওঠার নিঃশব্দ অনুভূতি—
তিরতিরে ঢেউ হয়ে
আমার 'একা থাকাও' মিশে আছে তোমায় ছুঁয়ে…
ঘুম ঘুম শীতের চাদরে অনুভূতির ঝালর যতই
ছড়িয়েছ আর জড়িয়েছ মায়ার সূচিকাজে…
ভেবেছি একা থাকা হয়তো বা তোমাকেই সাজে
টুকিটাকি বেঁচে থাকার মাঝে ভীষণ এক 'আপন' হয়ে ওঠার নিঃশব্দ অনুভূতি—
তিরতিরে ঢেউ হয়ে
আমার 'একা থাকাও' মিশে আছে তোমায় ছুঁয়ে…

Bah.. khub sundor.. Jamon sabsamoy hoy
ReplyDeleteBah darun to lekhata
ReplyDeleteনি:শব্দ অনুভূতি। চমৎকার লেখা।
ReplyDeleteKhub sundor lekha❤️
ReplyDeleteঅনবদ্য লাগলো
ReplyDeleteসকলেই একা একা থাকে,
ReplyDeleteকেউ টের পায় , কেউ পায় না
বুকেতে অসীম ধরে রাখে
মুখোমুখি বসে দুটি আয়না
Bah besh jhorjhore kolom toh 👍
ReplyDelete