প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, September 9, 2023

একটি জানলার সান্নিধ্যে | সুমিতা চৌধুরী

বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

গল্পাণু
সুমিতা চৌধুরী

একটি জানলার সান্নিধ্যে 


রানি বিয়ের থেকেই সাত-পুরুষের শ্বশুরবাড়ির এই নিজস্ব ঘরটা পরম যত্নে আগলে রাখত। অবশ্য পুরো ঘরটায় ওই একটা জানলাই ছিল তার সবচেয়ে প্রিয়। যেন ওই জানলাটা ছিল তার এক নিজস্ব জগৎ।

আসলে জমিদারি বহু যুগ আগে চলে গেলেও, সেই নিয়ম-নিষেধের রক্ষণশীলতা আজও বহমানই ছিল।

আজ রানি শেষবার তার প্রিয় জানলার সাথে একাকী স্মৃতির অশ্রুতে ভাসছে। সরকারের থেকে ফরমান জারি হয়েছে, এই ভগ্নপ্রায় বাড়ি খালি করে, তাদের দেওয়া আবাসে উঠে যাওয়ার। এই বাড়ি ভাঙা হবে পথচলতি সাধারণ মানুষের স্বার্থে। এই একটা জানলার সান্নিধ্যে যাঁদের সঙ্গে মনের আত্মীয়তা গড়েছিল রানি, একান্তে। আজ তাঁদের সুবিধার্থেই, তাঁদের থেকে নির্বাসনে চলে যেতে হবে তাকে চিরতরে।

 

সমাপ্ত

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)