প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | তাই | দুর্গাদাস মিদ্যা

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
দুর্গাদাস মিদ্যা

তাই


হাত-পা ছড়িয়ে যে জীবন ছোটাছুটি করে
তার কাছে দেখি সময়ও হার মানে

বহমান বাতাস যেভাবে নীরবে কাজ করে সেভাবেও কাজ করে যাওয়া যেত যদি
তবে এক নদী সফলতা এসে দাঁড়াত উঠোনে।
হতাশায় ভরপুর হওয়া নয়
আশায় বুক চিতিয়ে যারা ঘরবার করে তারাই সাফল্যের ইতিহাস লেখে একদিন।
যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে এই সত্য জেনেছি বহুকাল থেকে, মানিনি সেকথা
তাই দুর্দিন ছুঁয়ে আছে কপাল আমার।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)