প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | মা | বিমল মণ্ডল

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
বিমল মণ্ডল

মা


চোখ থেকে যে দুটি তারা খসে পড়েছিল
তা ছিল আমার প্রথম পাঠ
আমি মাকে এইভাবে দেখতে দেখতে শরৎ সকাল
পাড়ি দিয়ে চলে গেছি কুয়াশামাখা মধ্যাহ্নে—

মা আমার ঠোঁটের কাছে ঠোঁট রেখে
উগরে দিতেন সকাল, সন্ধ্যা ও রাতে 
কথা বলার ভাষা
 
দিনের আলোয় মায়ের অভাবের দুপুর ঘুমিয়ে থাকে
রাত্রি হলে মায়ের দুঃখ বাড়তে থাকে
চোখ থেকে খসে পড়া সেই দুটি তারা
আমার মা
তাই আজও তারাগুলো আমার শৈশব, কৈশোর ও যৌবনের মহাসংগীত হয়ে সুর তোলে।

1 comment:

  1. চমৎকার নির্মাণ

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)