প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | পুলক পুষ্ট সময় তরি | জেসমিন আক্তার

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
জেসমিন আক্তার

পুলক পুষ্ট সময় তরি



শরতের ভাসা ভাসা মেঘ
আকাশে সাদা বকের ঝাঁক
স্নিগ্ধ হাওয়ায় দিগন্ত নিশানা খোঁজে প্রণয়ী কদমফুল…
 
বৃষ্টি ভেজা শরীর ঘ্রাণে
সাহসী ময়ূরী নাচে পেখম মেলে সারারাত—
 
বর্ষাহীনে মাতাল থাকে তালপাকা রোদ…
শুষ্ক হাওয়ার নিঃশ্বাসে ম্রিয়মাণ
কোকিলের কুহুতান।
 
পুলক পুষ্ট সময় তরিতে আঁকা থাকে
বসন্তের নীল চোখ—

2 comments:

  1. অসাধারণ! অনেক শুভকামনা তো জন্য। গুনি মানুষরা সবসময় সুন্দর থাকুক এই কাৃনা করি❤️

    ReplyDelete
  2. ধন্যবাদ। আশীর্বাদ কর🙏

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)