প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | শেষরাতের চিঠি | কৌশিক চক্রবর্ত্তী

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
কৌশিক চক্রবর্ত্তী

শেষরাতের চিঠি


প্রতি ভোরে দেখবি আমি তোকে নদীর ধারে নিয়ে যাব
আর একটুখানি এগিয়ে আসবে চঞ্চলা নদীটাও
যদিও এইটুকু দূরত্ব কোনোদিনই ছিল না-

দুই পাড়ে তখন অনড় কাশবন...
আমি চোরকাঁটার দাগ খুঁজে পাইনি কখনও
পাওয়া সম্ভবও ছিল না-

সংবাদ শিরোনামে শ্রাবস্তীর আকাশ-
বেয়ে আসা নির্মাণের অধিকার-
ওইদিকেই তাকিয়েছি রোজ
শরীরে স্পষ্ট হয়েছে সূর্যোদয়ের দাবি...

শিল্পীর চোখে অনিদ্রার ছাপ-
শুধু সন্ধে নামবে বলে
জোয়ারের টানে ভাসিয়ে দিইনি শেষরাতের চিঠি...

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)