প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, October 27, 2023

ঝরা পাতার শরীর | প্রবাল গোস্বামী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
প্রবাল গোস্বামী

ঝরা পাতার শরীর


প্রিয়জন চলে গেলে
আকাশ ভেঙে পড়ে মাথায়
শীতের পাতারা ঝরে গেলে
দুঃখ ভাগ করতে আসি বৃক্ষের কাছে।

চেয়ে দেখি আকাশ তো
আকাশেই আছে
বাতাসও বহমান
কলিগুলো শুধু তির তির কাঁপে।
 
কাছে গিয়ে দেখি
খসে পড়া বোঁটার যন্ত্রণারা
ডালের গায়ে জলের দাগের মতো
কালো হয়ে আছে।
 
স্বজন হারানো ব্যথা নিয়ে ফিরি ঘরে
কিছুদিন পর আবার যাই বৃক্ষের কাছে
দেখি মৃত পাতার শরীর
উড়ে গেছে দুরন্ত বাতাসে।
 
ডালের গায়ে লেগেছে ধুলো
নতুন পাতারা সবুজ ছড়াচ্ছে রোদ্দুরে
গাছের নীচে আমার বসানো ফলকে
একটি অক্ষর ‘ল’ পড়ে আছে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)