প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, October 27, 2023

এলোমেলো হৃদয় | তীর্থঙ্কর সুমিত

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
তীর্থঙ্কর সুমিত

এলোমেলো হৃদয়


দুরন্ত নদীর সঙ্গে পাল্লা দিতে দিতে
আজ বড় ক্লান্ত
পশ্চিমে অস্তাচলের সূর্য আর বুকের বাতাস

ইচ্ছের দিনলিপি সাজিয়ে
বসে আছে সামনের নিকানো উঠোনে
দেখতে দেখতে ঘাস পাতার গল্পেরা
আজ বড় হয়ে উঠছে
সময়েরা পার হয়েছে আপন স্বভাবে

এলোমেলো হৃদয় আজ কড়া নাড়ে স্রোতের বিপরীতে—

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)