প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, December 8, 2023

পরকীয়া | পরকীয়া | ভুবনেশ্বর মন্ডল

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
ভুবনেশ্বর মন্ডল

পরকীয়া


কেন যে যাওয়া কেউ জানি না
আসলে জীবন বর্ণময় রামধনু
তবু চলে যাই অনেকেই
ঝরনার কাছে তৃষ্ণার জল
তাপটুকু শুষে নেয় দেহময় স্নান

লুকোনো আকাশ ডাকে রোজ
থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়
হয়তো আমরা কেউ তৃপ্ত নই
তাই ক্ষুধাটুকু লেগে থাকে ঠোঁটে
আমরা কমবেশি রাধা সমাজ-বৃন্দাবনে
বাঁশি বাজে বন মাঝে, মন মাঝে
পাঁচিলের ওপারে আর এক ভুবন
কলঙ্কের কালি মাখি চাঁদ
হয়তো জ্যোৎস্না আছে কিংবা নেই
দগদগে ঘা থাকে আজীবন।

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)