প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, December 8, 2023

পরকীয়া | তোমার বাঁচতে চাওয়া | দেবাশীষ মুখোপাধ্যায়

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
দেবাশীষ মুখোপাধ্যায়

তোমার বাঁচতে চাওয়া


পরকীয়ার আগুনে পুড়ে মরো শুধু
এ শরীর ও শরীর
লালসার ভ্রাম্যমানতা
সাজানো সংসার পুড়ে ছাই হতে থাকে
ধিকিধিকি করে
বাঁধভাঙা নদী এখন তুমি

ভাসিয়ে নিয়ে চলো সব খড়কুটো
বিশ্বাস প্রেম স্নেহ সব ভেসে যায়
অনেক লড়াইয়ের মাঝে দিনের শেষে সামনে দাঁড়ালে
একটা পচা শবের দুর্গন্ধ পাই
যেন নদীর বুকে ভেসে যাওয়া লাশ
ঠুকরে ঠুকরে খেতে খেতে ভেসে চলে শকুন কাকেরা
নদীর জলে তখন আঁজলা ভরে তোমার শান্তি কামনা করি

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)