প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, December 8, 2023

পরকীয়া | মৃন্ময়ী ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/পরকীয়া/কবিতাণু/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতাণু
সুশান্ত সেন

মৃন্ময়ী ও অন্যান্য

মৃন্ময়ী


সে তাকাল
দাঁত দিয়ে আখ চিবিয়ে
মুখে দুষ্টু হাসি।
আমার প্রথম পরকীয়া।
 
অমূল্য
 
পা হড়কে কাদা ভরা গ্রামীণ রাস্তায়
ধপাস ।
পাশে সশব্দে হেসে উঠল বাতাস
দ্বিতীয় বার ভূপতিত হলাম।
 
দোলনা
 
"ফুলে ফুলে দুলে দুলে"
দুলছে দোলনা
উড়ছে শাড়ির আঁচল
কবিতার খাতা একা কাঁপছে।
 
গন্তব্য
 
ট্রেন প্রায় এসে পড়েছে গন্তব্যে
গতি কমে আসছে
বেলা দ্বিপ্রহর
নায়ক একটু পরেই হারিয়ে যাবেন
জনারণ্যে
"মনে রেখে দেব।"
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)