বাতায়ন/পরকীয়া/কবিতাণু/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে
অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতাণু
অলক চক্রবর্তী
যুগ-যুগান্তর
ও অন্যান্য
যুগ-যুগান্তর
তুমি কি আমার পর?
মনে হয় নাকো তেমন কিছু তো, যুগ-যুগান্তর।
ওরা যে বলল, নিষিদ্ধ পথ— যেও না ওইখানে
আমি মরে যাই হৃদি বানভাসি— তোমার অদর্শনে।
মনে হয় নাকো তেমন কিছু তো, যুগ-যুগান্তর।
ওরা যে বলল, নিষিদ্ধ পথ— যেও না ওইখানে
আমি মরে যাই হৃদি বানভাসি— তোমার অদর্শনে।
পথ ভেসে যায় কি না—
তুমি ঘনশ্যাম বাজাও মুরলী
ভাসাও দ্বাপর ডিঙা।
কামনার জঞ্জাল—
হৃদয় বলছে, অক্ষত আমি
আদি-অনন্তকাল।
আকাশের সাজঘরে—
বিষ ভরা ক্ষীর অমৃত হয়
তোমার ওষ্ঠাধারে।

অসাধারণ... অসাধারণ।
ReplyDeleteঅনেকক্ষণ এর রেশ থাকবে।