প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, December 8, 2023

পরকীয়া | যুগ-যুগান্তর ও অন্যান্য | অলক চক্রবর্তী

বাতায়ন/পরকীয়া/কবিতাণু/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতাণু
অলক চক্রবর্তী


যুগ-যুগান্তর ও অন্যান্য


যুগ-যুগান্তর


তুমি কি আমার পর?
মনে হয় নাকো তেমন কিছু তো, যুগ-যুগান্তর।
ওরা যে বলল, নিষিদ্ধ পথ— যেও না ওইখানে
আমি মরে যাই হৃদি বানভাসি— তোমার অদর্শনে।

 
মুরলী
 
বর্ষা এসেছে ভরসা নেইকো
পথ ভেসে যায় কি না—
তুমি ঘনশ্যাম বাজাও মুরলী
ভাসাও দ্বাপর ডিঙা।

 
অনির্বাণ অগ্নিকুণ্ড
 
আগুন জ্বলছে ছাই হয়ে যায়
কামনার জঞ্জাল—
হৃদয় বলছে, অক্ষত আমি
আদি-অনন্তকাল।

 
ওষ্ঠাধার
 
তোমার জন্য নীল মাখি আমি
আকাশের সাজঘরে—
বিষ ভরা ক্ষীর অমৃত হয়
তোমার ওষ্ঠাধারে।

1 comment:

  1. শিপ্রা ভট্টাচার্যDecember 10, 2023 at 8:24 AM

    অসাধারণ... অসাধারণ।
    অনেকক্ষণ এর রেশ থাকবে।

    ReplyDelete

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)