বাতায়ন/পরকীয়া/গল্পাণু/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | গল্পাণু
দেবকুমার মুখোপাধ্যায়
খবরে প্রকাশ
বিপত্নীক পুরুষটির
যাতায়াত ছিল কমলার ঘরে। কমলার স্বামী মদ্যপ, তার কাজ চলে গেছে। কমলা লোকের বাড়ি
কাজ করে কোনমতে সংসার চালায়। দরকার হলে পুরুষটির কাছে হাত পাতে। এদের মধ্যে
সম্পর্কটা কারও কারও জানা। তবে সবাই জানতে পারল যখন একদিন দুজনেই হাওয়া হয়ে গেল
এলাকা থেকে। যথারীতি থানায় খবর গেল দু বাড়ির থেকেই।
বেশ কয়েক বছর পরে
পুলিশ তাদের হদিস পেল যখন তারা কাগজের সংবাদ— মৃত স্বামীকে তিনদিন ধরে আগলে বসে
আছে স্ত্রী। পুলিশ ছবি মিলিয়ে দেখল এই সেই নিরুদ্দিষ্ট দম্পতি। বলা বাহুল্য
পুরুষটির আর তার স্ত্রীর নাম কল্পিতই রেখেছে খবরের কাগজ।
সমাপ্ত

No comments:
Post a Comment