প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, December 8, 2023

পরকীয়া | প্রেম | বিরথ চন্দ্র মণ্ডল

বাতায়ন/পরকীয়া/গল্পাণু/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | গল্পাণু
বিরথ চন্দ্র মণ্ডল

প্রেম


সাইকেল করে ঘর ফিরছে মাহি। মাইকে বাজানো গানটি বাতাসে ভেসে এলো - "লুকোচুরি খেলুক না সে দোষ কী তাতে…" গানটা শোনার পর মনে হল - না! তুতু লুকোচুরি' খেলতে পারে না! অন্তত আমার সাথে না। ও থাকবে আমার বুকের মধ্যে। আমার মনের মধ্যে। অহরহ সে গুনগুন করবে। বিবাহিত জীবনে তবেই তো বেঁচে থাকা সার্থক। তবেই তো একে প্রেম বলবে। অন্তরের উপলব্ধিটাই আসল। বাদবাকি সব ভুয়ো।

সাইকেলে প্যাডেল করতে করতে এইসব ভাবতে থাকে মাহি। ঘরে ফিরল। দেখল, তুতু মোবাইলে কার সাথে কথা বলছে। ‘কালকের যে ওষুধটা দিলাম, রাতে ঠিক ঘুম হয়েছে তো সোনা! ওষুধ খেতে আবার চলে এসো না যেন এখানে। ধরা পড়ে যাবে। ভীষণ বিপদে পড়বে তখন। সুযোগ বুঝে আমি তোমাকে ডেকে নেবো। বুঝলে আমার দুষ্টু।’

হঠাৎ মাহির আকাশে অসম্ভব কালো মেঘে ছেয়ে গেল মুহূর্তেই। কড়কড় কড়াশ-কড়াশ শব্দে কান যেন ফেটে যেতে চাইছে। চোখে অন্ধকার দেখছে ক্রমশ।

 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)