বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া
| কবিতা
উৎপলেন্দু দাস
দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার কথোপকথন
শ্রী কৃষ্ণঃ-
রাগ না হয় করলে শ্রীমতী একটু ভালবেসে
চোখের জল মুছলে না হয় আলতো করে হেসে।
সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ হাতে এলে
রাই আমাদের চাঁদের কিরণ গোপিনিরা সব বলে।
শুনবে বলে বসে আছো বাজবে মোহন বাঁশি
সে কী তোমার পরাণসখা, তোমার কান্নাহাসি?
রাখলে না-কো নিজের তরে নিজের কিছু পাওয়া
বিলিয়ে দিয়ে শূন্য হয়ে আঁধার পানে চাওয়া।
স্তব্ধ কান্নার গান গহীনে, দুঃখী বিরহিণীর সাজে
শুকায় আঁখি অনল দহনে রাধার হৃদয় মাঝে।
শ্রীরাধাঃ-
হেন রেণু কোথায় ব্রজে কানাইয়ের পরশ ছাড়া
কুঞ্জ খালি কোথায় গেল মনোহর শিখীচূড়া।
হায় রে ব্রজের রাখাল রাজা, ব্রজ শূন্য করে
দ্বারকানাথ হলে হায়, শ্রীরাধা গেলে ছেড়ে।
থাকতে না হয় গোপাল হয়ে মা যশোদার আলো
আঁখিতে তোমার মিলত দেখা, এখন আঁধার কালো।
সামান্য সেবিকা সাজেই তোমার প্রাসাদে রেখো
তুমি না হয় রাজা হয়ে রুক্মিণী নিয়েই থেকো।
কামনা আমার হে নারায়ণ, তোমার বাঁশি শুনে
রাধা আবার লক্ষ্মী হয়ে মিলবে তোমার সনে।
চোখের জল মুছলে না হয় আলতো করে হেসে।
রাই আমাদের চাঁদের কিরণ গোপিনিরা সব বলে।
সে কী তোমার পরাণসখা, তোমার কান্নাহাসি?
বিলিয়ে দিয়ে শূন্য হয়ে আঁধার পানে চাওয়া।
শুকায় আঁখি অনল দহনে রাধার হৃদয় মাঝে।
কুঞ্জ খালি কোথায় গেল মনোহর শিখীচূড়া।
দ্বারকানাথ হলে হায়, শ্রীরাধা গেলে ছেড়ে।
আঁখিতে তোমার মিলত দেখা, এখন আঁধার কালো।
তুমি না হয় রাজা হয়ে রুক্মিণী নিয়েই থেকো।
রাধা আবার লক্ষ্মী হয়ে মিলবে তোমার সনে।

সুন্দর কথোপকথন।👌 স্বচ্ছ, সাবলীল, সুমধুর আলাপচারিতা। 👍👏🙏
ReplyDelete