শুধু শরীর নির্ভর পরকীয়া টেকে না
এই প্রসঙ্গে আয়ান ঘোষের
কথাও মনে পড়ছে (শ্রীমতী রাধিকার স্বামী)। তিনি তো কবেই মনের দুঃখে আক্ষেপ করে
বলেছিলেন, 'আমারই বধূয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া।' রাধা এবং কৃষ্ণের অমর প্রেম
যদি গ্রাহ্য হতে পারে পুরাণ কাহিনিতে সেই সময়ের প্রেক্ষিতে তবে একালে যারা পরকীয়ায়
আসক্ত তাদের দোষ দিয়ে ঘৃণার দৃষ্টিতে দেখে কোনও লাভ নেই।
অপর্ণা সেনের 'পরমা'
ছবিতেও পরকীয়ার শেষ পরিণতি কিন্তু ভাল ছিল না। যেহেতু আমাদের পুরুষশাসিত সমাজ
সেখানে পুরুষরা ধোয়া তুলসী পাতা। শেষ পর্যন্ত পরকীয়ার জন্য মহিলাদেরই দোষের ভাগী
হতে হয়।
কিন্তু এক্ষেত্রে ভাবা
জরুরি যে এক হাতে তালি বাজে না। তাই পরকীয়া কতটুকু ভাল মন্দ সে বিষয়ে ভেবে নিতে
হবে নারী পুরুষ উভয়কেই। পরকীয়া যদি স্রেফ শরীর নির্ভর হয় তাহলে সেক্ষেত্রে সম্পর্ক
বেশিদিন টিকে থাকে না।
বিদ্যাপতির কথা দিয়েই
শেষ করছি - 'প্রেমক লাগি উপখেবি দেহ' অর্থাৎ কবি প্রেমে ব্যাকুল উদভ্রান্ত
রাধিকাকে উদ্দেশ্য করে বলছেন - প্রেমের জন্য দেহ উপেক্ষা কেন? এই সময়ে সেই কথা
একটু ঘুরিয়ে বলা যায় অনায়াসে - পরকীয়া লাগি উপখেবি দেহ?
সমাপ্ত

No comments:
Post a Comment