প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Friday, December 8, 2023

পরকীয়া | নিষেধ | দেবশ্রী রায় দে সরকার

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
দেবশ্রী রায় দে সরকার

নিষেধ


জানা যায় না,
কতক্ষণ ছিল এক-একটা অপেক্ষা
কতটা ছিল রক্তক্ষরণ—

কতটাই বা ব্যথার প্রতিফলন।
জানা যায় না।
শুধু আঁকড়ে রাখা,
ক্ষতবিক্ষত হৃদয় দিয়ে ঢাকা,
আলো-আঁধারির মাঝে
রাত আর দিনের সন্ধিক্ষণ।
যেভাবে এ পৃথিবী আবর্তিত
নিয়ে তার গন্তব্যহীন ঘূর্ণন।
আর এমনই ভাবে চলে
অব্যক্ত কিছু বেদনায়
কাউকে ভালবাসা বারণ।
অতএব, এইটুকুই জানা যায়।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)