প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

সফর | তৈমুর খান

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
তৈমুর খান
 
সফর
 
কান্নাদের পাড়ায় বেড়াতে এসেছে হাসিখুশি
সাঁকো পার হচ্ছে এখন
নিচে কান্নার স্রোত
নিরন্তর স্রোত বয়ে যায়
ওপারে মিউজিয়াম
মিউজিয়ামে রাখা আছে শোক
 
দেখতে দেখতে রাস্তার ধারে শহিদ ফলক
মৃত ইতিহাস—
শিহরণ পাবে কি এখানে?
হাসিখুশি ছবি তুলে নেয়
অনেক ছবির ভিড়ে সেও থাকে
তবু মনে হয় কোথাও আলো নেই
 
কান্নাদের পাড়া ঘুরে ঘুরে
ঝরনাদের পাহাড়ে উঠে হাসে 
অনেক পিপাসা পায় তার
কান্না কি পান করা যায়?
কান্না কি পান করা যায়?
হাসিখুশি বারবার কান্নাকে শুধায়…
 

1 comment:

  1. Salil MukhopadhyayJune 17, 2026 at 3:07 PM

    অসামান্য এক কবিতা। 🙏

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)