প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, February 21, 2024

বিরহ | জাদুকাঠি | কমলকুমার মণ্ডল

বাতায়ন/বিরহ/গল্পাণু/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | গল্পাণু

কমলকুমার মণ্ডল

জাদুকাঠি


আকাশটা কেমন দিনদিন ছোট হয়ে আসে ঈশানীর। এলোমেলো রেখা পথে হোঁচট খায়। প্রবালের উদাসীনতা আর রূঢ় ব্যবহার সাজানো বাগানে পরিচর্যাহীন গাছের মতোই মনে হয় তার কাছে। বিয়ের আগে-পরের প্রবাল যেন সম্পূর্ণ দু'জন আলাদা মানুষ।

এই প্রবালই একদিন চোখে হারাতো তাকে। কেয়ারিং এবং সংবেদনশীলতার মোড়কে বহুজাতিক সংস্থার নামী ব্যান্ডের মতোই ছিল উজ্জ্বল। বসন্তের লাবণ্যতার সাথে সাথে আকর্ষণ হারিয়েছে সে। ভালবাসার খেয়া যেন গুন টানে।

অবচেতন মনে নিজেকে প্রশ্ন করে ঈশানী— সে কী পাল্টায়নি? আগের মতোই ধরা দেয় প্রবালের কাছে? পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা মেঘের মতোই নিজেকে নামিয়ে আনে গোপন পাদদেশের নাভিমূলে? প্রবালকে ছাড়া বড্ড নিঃসঙ্গ বোধ করে। নীলকান্ত নামে এক অদৃশ্য প্রাচীর ভাঙার জাদুকাঠি খোঁজে সে। আকাশটা ক্রমশ দূরে সরতে থাকে। ডুকরে কেঁদে ওঠে ঈশানী।

 

সমাপ্ত

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)