প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

অজয় দেবনাথ | তুমি এসো…

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০

কবিতা

অজয় দেবনাথ

তুমি এসো…


হাজার পাথর ঠেলে তুমি এলে
যত বাধা নিমেষে ছুঁড়ে জানালে আমন্ত্রণ…
মধুর-মদির স্বরে বসন্তের দ্বার গেল খুলে
শাখে শাখে কোকিলের কুহুতান, ফুলে ফুলে রঙিন-সুবাস…
মুহূর্তে বদলে গেল দিগন্তের রং—
 
কথা দিলে— এরপর নিবিড় করে আসবে কাছে
তোমার যা-কিছু সব নিয়ে
 
তোমার আগমনী পথ ক্রমশ দীর্ঘতর…
প্রতিটি নিশ্বাসও ভারী মনে হয়
মনে হয় এ বুঝি অনন্তের পথ চাওয়া…
 
আপন মনেই সাজিয়ে বাসর পরখ করি বারবার
কোথায় বসতে দেব, কোন্‌ ফুলে করব বরণ
বীণাঝংকারে, সুগন্ধী আতরে শয়নঘর স্বপ্নসম…
কখন আসবে তুমি—

3 comments:

  1. সুন্দর! খুব ভালো লাগল..

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথMarch 17, 2024 at 6:56 PM

      ধন্যবাদ দীপক-দা। ভাল থাকবেন।

      Delete
  2. দীপক বেরাMarch 17, 2024 at 12:10 PM

    সুন্দর❗খুব ভালো লাগল।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)