প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | পূর্ব রাগের মেঘ | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

তুষার ভট্টাচাৰ্য

পূর্ব রাগের মেঘ


বসন্ত ফাল্গুনী জোছনায় রজনিগন্ধা ফুল
খোঁপায় বেঁধে
একা একা ছাদে দাঁড়িয়ে থাকত যে লাজুক বালিকা
অনন্ত প্রতীক্ষায়

সে কি কোনওদিন আমার
বিগত প্রেমজন্মের আত্মার আত্মীয় ছিল?
অলৌকিক মায়ামৃদঙ্গ জোছনা রাতে
তাকে আকুল হয়ে খুঁজি আজও,
ভালবাসার তর্পণের অশ্রু পাঠাই
ওই নীলিম আকাশে;
আর তখনই পূর্ব রাগের রুপোলি মেঘ
উড়ে আসে
স্মৃতির উঠোন ঘরে।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)