বাতায়ন/গল্পাণু/২য় বর্ষ/সৈয়দ
হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
গল্পাণু
পাপিয়া অধিকারী
রূপকথা
আমার চোখের উপর দিয়ে
আঁকা যে রাস্তাটা, তার অদেখা শেষ প্রান্ত ছুঁয়ে আছে রূপকথার এক সত্যি। বড় উচ্ছল
সে, সহজ পথ ধরতে সে জানেই না।
রাস্তাটা প্রকাণ্ড অট্টালিকাটার ছাদের পিছন দিয়ে দূর প্রান্তের ঝুপড়িটাকে ছুঁয়ে ঝাপসা হবার আগে একবার থমকে দাঁড়িয়ে হাত নেড়ে ডাকবে আমাকে। তারপর ছুট... ছুট...

ছুট...। জানি ও রূপকথাতেই
হারাবে। যে কথারা শুধু তোমাকে ঘিরেই, তোমাকে ছুঁয়েই আলো ছড়ায় তাদের রূপকথা ছাড়া কী
বলব?
ঝড়ের বেগে ছুটে তোমার কাছে গিয়ে রাস্তাটা হয়তো হবে এক লাজুক নদী, ধীরে ধীরে বয়ে যাবে তোমার দিকে। নয়তো, তোমাকে হঠাৎ দেখেই হাঁটা দেবে উল্টো দিকে, ফিরতে চেয়েও পারবে না। কিংবা, সর্বশক্তি পণ করে ফিরে দেখবে একবার। হাত বাড়িয়ে ছুঁতে চাইবে স্বপ্ন স্বপ্ন কুয়াশা ঘেরা সেই বিভোর ভোরবেলাকে, যে ভোরবেলার রূপ শুধু কথা দিয়ে আঁকা।
তুমি যে রূপকথা - যে কথারা সত্যি আর মিথ্যের কোন সীমারেখা মানে না। মিশতে থাকে... মিশতে থাকে... মিশতেই থাকে।

সমাপ্ত

বাহ। বেশ ভালো লাগলো
ReplyDeleteঅনেক ধন্যবাদ আপনাকে।
Deleteভালো লাগল।
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDelete