প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

পুবদিকের পাঁচিল | সাথী মুখোপাধ্যায়

বাতায়ন/গল্পাণু/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

গল্পাণু

সাথী মুখোপাধ্যায়

পুবদিকের পাঁচিল


পুবদিকের পাঁচিলটায় টানটান ছড়িয়ে দেওয়া শরীরটায় ব্যাঘাত আনে গ্রীষ্মের দাবদাহ। ছ্যাঁকা লাগে নরম তুলতুলে নাজেহাল দেহটায়।
— ওহে, ভাঙা মাটির কলশির একটা টুকরোতে পারো-না রাখতে সামান্য জল। মাছের ফেলে দেওয়া কাঁটা নয়, আমাদের চাই একফোঁটা জল।
এত কৃপণতা! তোমরাই তো তৃষ্ণার্ত পথচারীদের

জন্য সাজিয়ে রাখ নানা রঙের শরবতের সম্ভার। কাগজের প্রথম পাতায় ছেপেছে তোমাদের মহানুভবতার ছবি। টিভিতে, রেডিয়োতে সবটা জুড়ে আছে তোমাদের গল্পগাঁথা। ওহে, আমাদের দিকে তাকাও একটু। 'মিয়াও' ডাকটাও যে আজ অস্পষ্ট এক ফোঁটা জলের আকালে! পিচজ্বলা দুপুরে সারমেয়গুলোও খোঁজে বাবুদের গ্যারেজের একচিলতে, চায়ের গুমটির কোণটা, ঋদ্ধ বটের ছায়াটা।
— গ্রীষ্ম নামে কাঠঠোকরার চঞ্চুতে, নবমুকুলিত আম্রমুকুলে, চাষির লাঙলে। শান্ত হয় হৃদয়-মন কালবৈশাখীর দাপটে।
 

সমাপ্ত

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)