প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

আগের রাত | কমলকুমার মণ্ডল

বাতায়ন/গল্পাণু/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

গল্পাণু

কমলকুমার মণ্ডল

আগের রাত


আজ বেশ গভীররাতে বিছানায় যায় হৈমন্তী। শরীরের ক্লান্তি আর মনের অলসতায় অল্পক্ষণের মধ্যেই হারিয়ে যায় নিশ্চিত এক শান্তির স্বর্গরাজ্যে। মেঘপরিদের আদর মাখানো ওমে সতেজ সেই শান্তি।

সুখ আর শান্তির আতিশয্য বেশ ক্ষণস্থায়ী! নাকি পুরোটাই আপেক্ষিক। দেখা আর দেখানোর বিস্তর পার্থক্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। হৈমন্তী ছুটছে প্রাণপণ। কী করে হলো এত বড় ভুল। সময়ের সাথে পেরে উঠছে না সে। এখনো অনেকটা পথ বাকি। এবার সত্যি সত্যি নিজের কান্না চেপে রাখতে পারে না হৈমন্তী।
ক্রিং ক্রিং করে অ্যালার্ম বাজতে থাকে। সারাশরীর ঘামে ভেজা। থরথর করে কাঁপছে হৈমন্তী। জানালার পর্দা সরিয়ে ঘুমভাঙা সূর্য মিটিমিটি হাসছে। দুহাতের তালুতে মুখ ঢাকে হৈমন্তী। আজকে তার প্রিয় বিষয় ইকনমিক্স পরীক্ষা।
 

সমাপ্ত

 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)