বাতায়ন/কবিতাণু/২য়
বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
কবিতাণু
সুমিতা চৌধুরী
আগাছার চাষ ও আরো তিন
আগাছার চাষ
আপনাকে জাহির করার
অবকাশে
নামের পাশে লেখা কত না তকমা
আপন আমিকে ব্যঙ্গ করে অজান্তেই,
মৃত বিবেক, পচনশীল
মননে,
মন জমিতে বৃদ্ধি পায় আগাছার চাষ
এই সমাজ-সংসার সীমান্তে!
উপেক্ষিত কালো
রাতের গভীরেই লেখা থাকে
আগামী আলোকের আহ্বান,
তবু রাত উপেক্ষিত হয় কালোর অপ্রিয়তায়,
সমাজ-সংসারের অপাংক্তেয়, আবর্জনারা সামিল হয় কালোর তালিকায়।
শুধু অমানিশার বুক চিরে
জেগে ওঠেন কালি, কৃষ্ণ,
বন্দিত হন আপন মহিমায়, ভুবনমোহিনী রূপের আলোকচ্ছটায়,
"কালোই জগতের আলো", পাঠ দেন নিরুচ্চারে, অন্তরের শিক্ষায়।
একনায়কতন্ত্র
বারণ আছে, বাধা আছে,
শাসন আছে,
অনেক কারণ আছে।
অশিক্ষায়, অনাহারে,
জীবন দারিদ্র্যসীমার নীচে,
একনায়কতন্ত্রের খিদের কাছে।
ধোঁয়াশা জীবন,
ধোঁয়াটে আকাশ, আফিমের পারদ চড়ছে,
মসনদ অক্লেশে হাসছে।
অসমাপ্ত উপন্যাসের কথা
স্মৃতির সরণি বেয়ে
জেগে ওঠে এক অসমাপ্ত উপন্যাস,
কত বৈচিত্র্যময় চরিত্রের সমাহারে।
সময়ের পাকদণ্ডি বেয়ে পিছু হাঁটি,
কত গোপন আপন যাপন, ফিরে দেখি নয়ন ভরে।
বিশ্লেষণের মাপকাঠিতে বারবার ভাবনারা,
যেন বিচারশালা বসায় নতুন করে।
নামের পাশে লেখা কত না তকমা
আপন আমিকে ব্যঙ্গ করে অজান্তেই,
মন জমিতে বৃদ্ধি পায় আগাছার চাষ
এই সমাজ-সংসার সীমান্তে!
তবু রাত উপেক্ষিত হয় কালোর অপ্রিয়তায়,
সমাজ-সংসারের অপাংক্তেয়, আবর্জনারা সামিল হয় কালোর তালিকায়।
বন্দিত হন আপন মহিমায়, ভুবনমোহিনী রূপের আলোকচ্ছটায়,
"কালোই জগতের আলো", পাঠ দেন নিরুচ্চারে, অন্তরের শিক্ষায়।
অনেক কারণ আছে।
একনায়কতন্ত্রের খিদের কাছে।
মসনদ অক্লেশে হাসছে।
কত বৈচিত্র্যময় চরিত্রের সমাহারে।
সময়ের পাকদণ্ডি বেয়ে পিছু হাঁটি,
কত গোপন আপন যাপন, ফিরে দেখি নয়ন ভরে।
বিশ্লেষণের মাপকাঠিতে বারবার ভাবনারা,
যেন বিচারশালা বসায় নতুন করে।

No comments:
Post a Comment