প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 2, 2024

অসমাপ্ত দ্বীপ | সুকান্ত মন্ডল

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

সুকান্ত মন্ডল

অসমাপ্ত দ্বীপ


আজ এই পৌষের দিনে অসমান জলরেখাগুলি তোমাকে দিলাম।
শীতলাগা হাঁসের ঠোঁট থেকে তুলে নিলাম গেঁড়ি, গুগলি...

বৃক্ষের ছায়ায় লিখে দিলাম তোমাকে গোপন করে কিছু আলো। আর আমার চোখ জোৎস্নায় ভরে যাওয়া গ্রামের সেই মেয়েটার দিকে উন্মুখ, যে কিনা প্রতি চাঁদে চাঁদে
কিছু ক্ষয় লাগা মাটি ছুঁড়ে দিয়েছিল। অজানা কৌতুকে
 
আমারও কেঁপে উঠেছিল বিচুলির ঘর
শীতবস্ত্র হারিয়েছিলাম যেদিন ঘন সবুজের মাঝে
উষ্ণ কাঠের আগুনে পুড়ছিল লক্ষ চাঁদ
তুমি দেখতে পাওনি এক গোপন উন্মোচন
আঁধার আবির মেখে চলে যেতে থাকে।
রাতের অলস অন্ধকার ছুঁয়ে ধান-কুরানির দেশে
 
আজ এই পৌষের দিনে অসমান জলরেখাগুলি তোমাকে দিলাম
আর নিজে রাখলাম জলচাঁদ অসমাপ্ত দ্বীপ।

2 comments:

  1. শব্দনির্মাণ ভাল

    ReplyDelete
  2. ভালো লাগল- জয়িতা

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)