বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ
হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
কবিতা
সুকান্ত মন্ডল
অসমাপ্ত দ্বীপ
আজ এই পৌষের দিনে অসমান জলরেখাগুলি তোমাকে দিলাম।
শীতলাগা হাঁসের ঠোঁট থেকে তুলে নিলাম গেঁড়ি, গুগলি...
শীতলাগা হাঁসের ঠোঁট থেকে তুলে নিলাম গেঁড়ি, গুগলি...
বৃক্ষের ছায়ায় লিখে দিলাম তোমাকে গোপন করে কিছু আলো। আর আমার চোখ জোৎস্নায় ভরে যাওয়া গ্রামের সেই মেয়েটার দিকে উন্মুখ, যে কিনা প্রতি চাঁদে চাঁদে
কিছু ক্ষয় লাগা মাটি ছুঁড়ে দিয়েছিল। অজানা কৌতুকে
শীতবস্ত্র হারিয়েছিলাম যেদিন ঘন সবুজের মাঝে
উষ্ণ কাঠের আগুনে পুড়ছিল লক্ষ চাঁদ
তুমি দেখতে পাওনি এক গোপন উন্মোচন
আঁধার আবির মেখে চলে যেতে থাকে।
রাতের অলস অন্ধকার ছুঁয়ে ধান-কুরানির দেশে
আর নিজে রাখলাম জলচাঁদ অসমাপ্ত দ্বীপ।

শব্দনির্মাণ ভাল
ReplyDeleteভালো লাগল- জয়িতা
ReplyDelete