প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, May 2, 2024

ফুরিয়ে যায় | রীনা ঘোড়াই ঘোষ

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

রীনা ঘোড়াই ঘোষ

ফুরিয়ে যায়


চলতে চলতে সুবিস্তৃত পথ
নিমেষে ফুরিয়ে যায়,
 
বলতে বলতে মনের সমস্ত কথা
ফুরিয়ে যায়,
 
ভাবতে ভাবতে অনন্ত সময়
ফুরিয়ে যায়,
 
কাঁপতে কাঁপতে কনকনে শীত
ফুরিয়ে যায়,
 
হাসতে হাসতে সহস্র মজা
ফুরিয়ে যায়,
 
কাঁদতে কাঁদতে সমস্ত মায়া
ফুরিয়ে যায়,
 
নাচতে নাচতে রাজার জলসা
ফুরিয়ে যায়,
 
বাঁচতে বাঁচতে সকল জীবন
ফুরিয়ে যায়।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)