প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 4, 2024

সৈয়দ হাসমত জালাল সংখ্যা | অশনিসংকেত

বাতায়ন/সম্পাদকীয়/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

সৈয়দ হাসমত জালাল সংখ্যা | সম্পাদকীয়


অশনিসংকেত


শুভ নববর্ষের একরাশ শুভেচ্ছা। আগামী দিনগুলি খুব ভাল কাটুক সকলের। বাতায়ন পরিবারের সকল সম্মানিত সদস্যবৃন্দ— [লেখক-পাঠকসহ] আপনাদের অভিনন্দন।
 
প্রায় দশ বছরের পুরোনো সংস্থা বাতায়ন বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি সার্থক রূপায়ণ করেছে। যার মধ্যে অন্যতম নারীনির্যাতনের বিরুদ্ধে এবং নারীশক্তি জাগরণের পক্ষে সংগ্রাম।
বর্তমানে বাতায়ন অনলাইন পত্রিকার মাধ্যমেও সেই প্রয়াস সাফল্যের সঙ্গেই করে চলেছে। এই প্রয়াস সফল হওয়া সম্ভব হত না বাতায়ন পরিবারের সকল সম্মানিত সদস্যের সক্রিয় সহযোগিতা ছাড়া।
 
বাতায়ন অনলাইন পত্রিকা পায়ে পায়ে সাফল্যের রেণু মেখে প্রথম বর্ষ অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করায় বাতায়ন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা বাতায়নের মহামূল্যবান সম্পদ। আবেদন— ভবিষ্যতে আরও বেশি সক্রিয় থেকে যার যার ভূমিকা যথাযথ পালনের মাধ্যমে বাতায়ন পরিবারের সঙ্গে থাকুন।
 
ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া সার্থক ছাত্রছাত্রীর কতকগুলি বিশেষ গুণাবলি থাকে— মেধা, মনন, একনিষ্ঠ চর্চা, সময়োচিত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বহুকাল ধরে আজও বহু মানুষকে যে-কোনো অন্যায়ের বিরুদ্ধে তার আগের প্রজন্মের প্রতি কটাক্ষ করে প্রায়শই বলতে শোনা যায় ‘আপনি করেননি কেন? এখন আমাদের ভাষণ দিচ্ছেন! আপনি নিজেও তো নেতৃত্ব দিতে পারতেন, তা-না পরের ছেলে পরমানন্দ।’ আসলে তথাকথিত সাধারণ মানুষের মধ্যে কৃতি ছাত্রদের মতো বিশেষ গুণাবলি থাকে না, যেগুলির দ্বারা তাঁরা নেতৃত্ব-দান করতে পারেন। প্রকৃত সাহিত্য-মনস্ক মানুষদের মধ্যে তো থাকেই না।
 
তবুও একটা আশা রাখতেই হয়, রাতের পরে যেমন দিন আসে, ঠিক তেমনই আকাশে ঘনীভূত অশনিসংকেতের পিছনেই সূর্যকরোজ্জ্বল দিনের সম্ভাবনা অবশ্যই আছে। গণজাগরণের কথা কে না-জানেন। মহাপরাক্রমশালী ব্রিটিশও পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। যে যার কাজ সৎ ভাবে করলে সেইদিন দূরে নয়।

6 comments:

  1. বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাতায়ন একনিষ্ঠ ভাবে কাজ করে চলেছে, তার সামান্যতম অংশীদার হতে পারলেই সার্থক আমার কলম।

    ReplyDelete
    Replies
    1. বাতায়নMay 6, 2024 at 8:10 AM

      অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এখনও অনেক পথ চলার বাকি, এভাবেই সঙ্গে থাকুন হাতে হাত মিলিয়ে, তবে নিজের পরিচয়টাও দিন।

      Delete
  2. একদম ঠিক কথা। রাতের পর যেমন দিন আসে, খুব সত্যি অন্ধকারের পরেই সূর্যকিরণের উজ্জ্বল আল ঝলমলিয়ে ওঠে।

    ReplyDelete
    Replies
    1. বাতায়নMay 6, 2024 at 8:11 AM

      আন্তরিক ধন্যবাদ জানাই। ভাল থাকুন, সঙ্গে থাকুন।

      Delete
  3. খুব সত্যি কথা দাদা।

    ReplyDelete
    Replies
    1. বাতায়নMay 6, 2024 at 8:12 AM

      ধন্যবাদ আপনাকে। খুব ভাল থাকুন, সঙ্গে থাকুন।

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)