প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 2, 2024

আশার স্বপ্নভঙ্গ | রতনলাল আচার্য্য

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

রতনলাল আচার্য্য

আশার স্বপ্নভঙ্গ


সিডরের চেয়েও শক্তিশালী
টর্নেডোও টলাতে পারেনি
তোমার মনের অটল আসন।
তাইতো নোঙর করতে পারেনি
কোন স্বপ্নচারী নৌযান
তোমার প্রেমের বন্দরে।
 
পাহারায় থাকত নীলাচলের কাক
বিষণ্ন প্রহরের সাক্ষী হয়ে,
চতুরাশ্রমের সবটাতে পাশ নম্বর পেয়েও
লাভ করতে পারেনি উত্তরণের সনদ
কাল শুধু শুধু খুন হলো কালের খেয়ালে
অপাংক্তেয় উপাধিটা শিয়রে ঝুলে!

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)