প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 2, 2024

ক্রান্তদর্শী | উৎপলেন্দু দাস

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

উৎপলেন্দু দাস

ক্রান্তদর্শী


দোল ফুরিয়ে গেলে শ্রীকৃষ্ণ ফিরে যান দ্বারকায়
মরে যেতে হবে হেসে
অপেক্ষমাণ ব্যাধের তীরে মরে যেতে হবে শেষে
সবাইকে একদিন মরে যেতে হয়।

সখা সুদামা শ্রীরাধা কোথায়, গল্প হোঁচট খায়
রেখেছে মানুষ গড়ে স্মৃতিচিহ্ন মনোরম মন্দিরে
অনন্তযৌবনের প্রতীক দেবদেবীদের পুজো করে
কারণ যৌবন একদিন শেষ হয়।

মানুষ ভালবাসে জমাট লাগসই যুতসই গল্প
একটু মধুর করুণ ভক্তি অথবা বীর রস
সুন্দর টানটান চিত্রনাট্য, হইয়াও হইল না যেন শেষ
কারণ সব সিনেমাই একসময় শেষ হয়।

দোল-এর পর বীভৎস গরম ফুটিফাটা মাঠ
গাজনের মেলা চড়ক পূজা কত পার্বণ
মানুষের ভুলে থাকার, মানুষ অতি সাধারণ
এসব সামান্য কথা মনে রাখার মতো নয়।

ঘটনা সদা সত্যি কথা বলে না কিছু প্রক্ষিপ্ত
সাজানো গোছানো গল্প সুন্দর নির্মাণ সবলের
রাজাদের মনোমতো, থাকে না মতামত দুর্বলের
তাদের কাটা সৈনিক আর মহিষ হতে হয়।

কবিরাই বলে যায় গোপন কথা, উন্মাদ নাকি
মনের তন্ত্রীতে করে সুর সংস্থাপন আপনমনে
কবিতার বই পোকায় কাটে জানে, তাও লেখে
সবাই নয় কেউ কেউ ক্রান্তদর্শী হয়।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)