প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

বর্ষা | সুশান্ত সেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

সুশান্ত সেন

বর্ষা


বর্ষা নিয়ে কবিতা লিখতে বসে মহা আতান্তরে পড়লাম, মিল মিল বর্ষা বর্ষা সংবিধান সম্মত কিনা তা কিছুতেই মনেই আসল না।
আমরা তো একটা শহর বানিয়ে বসেছি যার রাস্তায় রাস্তায় খানাখন্দ, জল জমে থাকা, পদে পদে পড়ে যাবার ভয়, - দোয়েল পাখির শিস শুনবে কী করে মনটা!
পা হড়কে পড়ে যাবার পর তো চুন হলুদ লাগিয়ে যন্ত্রণা না কমাতে পারলে বৃষ্টির ঝির ঝির শব্দ শোনার কানটা মাতলামি করবে কী করে!
তাই খাটের পায়া বৃষ্টির জলে ডুবছে দেখে 'এ কী সুমধুর বর্ষার ঝিরি ঝিরি কিঙ্কিনি' বলতে না পারা মনটা মিল মিল বর্ষা বর্ষা সংবিধান খুঁজে চলেছে।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)