বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
সুশান্ত সেন
কেন
গল্প একটা ভাবা হয়
প্রতিদিন
গল্প একটা মনের মধ্যে জন্ম নেয় প্রতিদিন
সাঁতার জানি না তাই কেবল হাবুডুবু খাই
কিছুতেই তীরে এসে উঠতে পারি না,
গল্পটা কিছুতেই আর লেখা হয় না।
স্বপ্ন একটা দেখি
প্রতিদিন
স্বপ্ন দেখে সুখসাগরে ভাসতে থাকি
স্বপ্নরা কেন শুধু রাত্তিরের
দিনে স্বপ্ন দেখি না কেন!
যাত্রার সময় হয়ে এলো
এখন যেতে হবে দূর দেশে
গল্প আর স্বপ্ন পড়ে থাকবে অবহেলায়
নীল সমুদ্রের ঢেউ ডাকছে।
জীবনটা এইরকমই কেন
কেন সে থেমে যায়
কেন শিউলি ফুল সকাল হলেই ঝরে পড়ে
কেন দিনান্ত অচেনা!
গল্প একটা মনের মধ্যে জন্ম নেয় প্রতিদিন
সাঁতার জানি না তাই কেবল হাবুডুবু খাই
কিছুতেই তীরে এসে উঠতে পারি না,
গল্পটা কিছুতেই আর লেখা হয় না।
স্বপ্ন দেখে সুখসাগরে ভাসতে থাকি
স্বপ্নরা কেন শুধু রাত্তিরের
দিনে স্বপ্ন দেখি না কেন!
এখন যেতে হবে দূর দেশে
গল্প আর স্বপ্ন পড়ে থাকবে অবহেলায়
নীল সমুদ্রের ঢেউ ডাকছে।
কেন সে থেমে যায়
কেন শিউলি ফুল সকাল হলেই ঝরে পড়ে
কেন দিনান্ত অচেনা!

No comments:
Post a Comment