প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

আধিভৌতিক | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

আধিভৌতিক


আধ্যাত্মিক ও আধিভৌতিক দ্বন্দ্বে ভরা অন্যমনস্ক
তোমার দুচোখ, টুপি খুলে আমি দেখেছি
বৃষ্টিতে ভিজতে ভিজতে নগ্ন শরীরে 
শালুক শ্যাওলা তাই চেনে আমাকে
মেছোবক হয়ে কতদিন বসে থেকেছি
তোমার চলনে নূপুরের ধ্বনি শোনার অছিলায়
জলে স্থলে সর্বত্র আমাদের শত্রু, তোমাকে যে নামেই ডাকি না কেন আর সেই নামটি ধরেই বন্ধুরা মেঘের আড়াল থেকে
উঁচিয়ে রাখবে ভল্ল তবু সব কিছু তুচ্ছ করে আমি এসেছি তোমার কাছেই অভিপ্রায়িক মিলনের আকাঙ্ক্ষায়, দু একটি আকাশ এখন আমার সম্বল
দু একটি তারা...
তোমার আধ্যাত্মিক ও আধিভৌতিক দ্বন্দ্বে ভরা চোখের দিকে আমি তাকাতে পারি না
এ সামর্থ্যহীনতা কি মায়াময়?
আর কতদিন তীরধনুকের সামনে এমনি করে অর্থহীন আমি দাঁড়িয়ে থাকব
তুমি কি বলবে? আমার এই খাবলাখাবলি আর
ভাল্লাগে না...
ক্রমশ আমি কি ভাল হয়ে যাচ্ছি তবে?
তুমি বলো, বলো তুমি তাহলে
...এ জীবন লইয়া আমি কী করিব...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)