প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

মুক্তসময় | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

মুক্তসময়


ভাবভালবাসা তুচ্ছ ছিল
সম্পর্কটা মুক্ত ছিল, অনেকটা ঠিক
জন্মজন্মান্তরের মতন ছিল
দিন-কে-দিন বদলে গেছে
টিভি চ্যানেল ফ্রিজ মোবাইল তো ছিল না তখন
ফেসবুকে আর ইনস্টাগ্রামের কম্পিউটার ও ল্যাপটপটের পাসওয়ার্ড কোথায় ছিল?
তবুও অগ্নিসাক্ষী ছিল, ছিল মনের মতন
ক্ষিতি অপ তেজ মরুৎ ছিল
চু-কিত-কিত খেলাও ছিল, পুজো ছিল পুজোর মতন
গাজন ছিল, আ্যমেচারের যাত্রা ছিল
হাসিহুল্লোড় রাসমঞ্চের অন্যতর জয়ের পাথর
আর কী ছিল পাড়ার খেলা
তোমার-আমার মধ্যে ছিল ভালবাসার একখানি ঘর

এখন অনেক বড়ো হয়েছি আমরা সবাই
যত্ন করে ভেঙে দিচ্ছি এ ঘর-ও ঘর
অনেক দিন পরে আবার দেখতে এলাম
সেসব ঠিক আগের মতন আছে কি নেই
মুক্ত সময়…

1 comment:

  1. খুব সুন্দর শৈশব ফিরে পেলাম। যাবার বেলা এ সব আর ভালো লাগে না।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)