প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | কবিতার জন্য সব করেছি | তন্ময় কবিরাজ

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

তন্ময় কবিরাজ

কবিতার জন্য সব করেছি


কবিতার পাশে নগ্ন হয়েছি বহুবার-
 
কবিতার কাছে অমরত্ব চেয়ে
নিজেকে শিশু ভেবে জড়িয়ে ধরেছি মাকে,
কবিতার সামনে নিজেকে পুরুষ ভাবিনি
কোনোদিন, নতজানু সে অহংকারে
আমি যত্ন করেছি শুধু ভাসমান ভ্রূণ
কবিতার কাছে বিবেক রেখেছি
শব্দ কেঁদেছে ভাঙা স্বপ্নের অসহ্য যন্ত্রণায়-
 
আমি কবিতার কাছে শোক করেছি
আমি কবিতার কাছে পরকীয়া করে
সমকামেতে ভেঙেছি নিজের বাড়ি -
 
আমি কবিতার কাছে স্তব্ধ হয়েছি
হোঁচট খেয়ে চেঁচিয়ে বলেছি,
বদল আনব একদিন।
 
আমি কবিতার কাছে হারতে শিখেছি
সব হারিয়ে গোপন সুখের ঘর বেঁধেছি।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)