প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, June 12, 2024

হাপিত্যেশ | তুমি ভুল বুঝো না | বিনয় দেবনাথ

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

বিনয় দেবনাথ

তুমি ভুল বুঝো না


কেন আমায় মুগ্ধ করে-
তুমি শুধু আমার দোষ ধরো
ওদেরকে কিছু বলো না-
 
তুমি সাগরকে প্রশ্ন করো-
সে কেন তার শত সহস্র তিক্ততায় তরঙ্গ-ভঙ্গে আমাকে দৃষ্টিহীনতায় হাতছানি দেয়?
তুমি অযথা অভিশাপ দিও না।
 
তুমি ওই উঁচু পাহাড়কে প্রশ্ন করো-
সে কেন রাত্রির স্বপ্নের ধ্বনিতে বারংবার আমাকে গভীর ভাবে আহ্বান করে?
আমি অচিন পাখি হতে চাই না।
 
তুমি মরুভূমিকে প্রশ্ন করো-
তার সহস্র শাখাপ্রশাখা সবকিছু আনন্দআলিত ওদের ডাকে সে কেন অহর্নিশ করে?
এতে তুমি আমায় ভুল বুঝো না।
 
তুমি উত্তাল নদীকে প্রশ্ন করো-
তার সেই আহ্বানগীতিতে কলকল ধ্বনিতে কেন ভাটিয়ালি গানের সুর বাজে না?
তুমি আমাকে ভর্ৎসনা করো না।
 
তুমি জিজ্ঞেস করো পথিককে-
কেন আমায় 'চরৈবতি, চরৈবতি'
চলো, চলো শুধু চলো বলে আমাকে ডাকে?
তুমি আমাকে দোষ দিও না।
 
তুমি পৃথিবীকে প্রশ্ন করো-
তার দুরন্ত রাঙা পসরা সাজিয়ে কলতানে বিচিত্র বর্ণসমারোহে কেন ব্যঞ্জনা জোগায়?
সে কেন আমায় মুগ্ধ করে-
 
তুমি ভুল বুঝো না।

1 comment:

  1. Nobody will misunderstand you Dear respectable Dada Babu.very Nice expression.

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)