প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | অভিসার | অপর্ণা শীল ভট্টাচার্য

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

অপর্ণা শীল ভট্টাচার্য


অভিসার


বসন্ত এসেছে ফিরে...
সেই অলীক আনন্দে ভাসতে ভাসতে,
পলাশের ডাকে আবার অরণ্যে।
ছবির মতো বাংলোবাড়ির বারান্দায় বসতেই,
পূর্ণিমা রাত ঢেলে দিল একমুঠো জোছনা।
সারা গায়ে মেখে নিতেই,
একঝলক স্মৃতির ছায়াছবি।
তুই বলতিস রাধারানি চল পালাই,
ছুটতে ছুটতে, সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে...
পালাতে পালাতে কত দূর যে এলাম।
তুই বলতিস হলুদ রং তোকেই মানায়,
তাই এখনো সাজতে ইচ্ছে হলেই হলুদ শাড়ি।
ঝরা পলাশ চুলে গুঁজে দিয়ে বলেছিলি
তোকে একদিন নিয়ে যাব ঠিক পলাশের দেশে
আর পলাশ ফুল গেঁথে গেঁথে...
জানিস আজ পলাশের মালা পরেছিলাম।
তোর মুখ থেকে সেই কথাটা শোনার অপেক্ষায়...
কত সকাল, রাত, মাস, বছর পেরিয়ে এলাম।
তোর কথাগুলো এখনো ধরে রেখেছি,
মনকেমনের মুহূর্তে মুঠো খুলে অনুভব করি।
গোটা এই জীবন জুড়ে এখন শুধুই ঘোড়দৌড়,
হুমড়ি খেয়ে পড়ার ভয়ে শিরদাঁড়া টানটান।
এত কিছুর মাঝেও, রাতজাগা আকাশে,
ঘুমভাঙা ভোরে, কখনো বা একলা দুপুরে
সেই সব রঙিন পল-অনুপলের জাবর কাটা।
জানিস দীর্ঘ ব্যবহারেও স্মৃতিগুলো বাসি হয়নি,
তাই তো পাহাড়ে, সমুদ্রে, জঙ্গলে,
প্রকৃতি আর নির্জনতা যখনই পাশাপাশি
ঠিক তখনই হাপিত্যেশ তোকে খুঁজি...
হাত বাড়িয়ে বসেই আছি, তুই ফিরলেই
পালিয়ে যাবো, আঙুলে আঙুল জড়িয়ে...
জানিস আমাদের পথ দেখাবে বলে,
হলুদ চাঁদ আজও অপেক্ষায়।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)