প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, July 5, 2024

আলাদিনের চেরাগ | রানা জামান

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

রানা জামান

আলাদিনের চেরাগ


আলাদিনের চেরাগ সবার হাতে নেই!
দস্যুতা কি সবাই করতে পারে?
যত বড় হাতি, তত লম্বা শূর
আস্ত কলাগাছ, তালগাছের মুণ্ডু

গুণিতক হারে বেড়ে যাচ্ছে হাতি
ছোট হাতি মোটা হাতি চর্বি ভরা গায়ে
তোষাখানা ব্যাংক শেয়ার বাজার
নদীর কিনার সমুদ্রের ঢেউ খাচ্ছে সব

ধ্বসে গিয়ে দিন আঁধারের জিভ
মেঘের মহিমা খেয়ে নিচ্ছে অবিরাম
সৈকতের গাত্রে সজারুর কাঁটা
বইয়ে দিয়ে যাচ্ছে সঙ্গমের স্রোত

হাতির থাবায় পিষ্ট হচ্ছে পিঁপড়ে
গুবরেপোকা শালিকের পুচ্ছ
নিভছে অনির্বাণ শিখা মহত্বের
মানবতা ডুবে গেছে লোভের পঙ্কিলে

নগরের ইটে মিশে গেছে আত্মকেন্দ্রিকতা
মিউটেশন হয়ে গেছে মনুষ্যত্বে
মেঠোপথ উবে যাচ্ছে পাথরের কষাঘাতে
শহরের ব্যাক্টেরিয়া গিলে খাচ্ছে গাঁয়ের মমত্ব

এক শুঁয়োপোকা বানাচ্ছে হাতির
পঙ্গপাল নিত্য ছাপান্ন হাজার বর্গমাইলের
প্রশান্তির ছায়াপথে বেলাজ উল্লাসে

গ্রহণের থাবা খেয়ে নিচ্ছে পূর্ণিমার চাঁদ।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)