প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 15, 2024

মুখর | ও মেয়ে তোকে বলি শোন | ডঃ নিতাই ভট্টাচার্য

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

ডঃ নিতাই ভট্টাচার্য

ও মেয়ে তোকে বলি শোন

 
মাটির থেকে উঠছে আগুন
আকাশ ছোঁবে খানিক পর,
ও মেয়ে তোর চিন্তা কী রে?
দেশ জুড়ে প্রতিবাদের ঝড়।
 
গায়কমশাই গান বেঁধেছে,
কলম হাতে কবির দল,
লেখকবাবু গল্প লেখে
দেখবি এবার সবার বল।
 
দেশটা এবার কাঁপিয়ে দেবে
মিটিং মিছিল হিসাব নেবার,
স্মরণসভায় তুলেছে দাবি
নেকড়েটাকে #সি দেবার।
 
ভয় পাস না ঘরেই থাকিস
হাজার চক্ষু বারান্দায়,
ছাড় পাবে না রাক্ষসেরা
উরুর ভাঁজে হাত বাড়ায়।
 
তবে, নিজেকে এবার বুঝিয়ে নিবি
কাজে দরদ তোর কি সাজে?
হাজার হলেও নারী দেহ
দেহের ভাঁজেই বিপদ আছে।
 
একটা কথা বলি এবার
শরীর ছাড়া আবার আসিস, 
দেখবি তোকে কেউ ছোঁবে না
নির্ভয়ে কাজ করতে পারিস।
 
আজ এই থাক বললে বেশি
আমারও তো বিপদ আছে,
হাজার হলেও রাজার গোলাম
প্রতিবাদ কি আমার সাজে?

6 comments:

  1. দারুন

    ReplyDelete
  2. খুব ভালো

    ReplyDelete
  3. ভালো। বোঝার মানুষ নেই। আগুন জ্বালবে , নিভভে।দু'দিক আছে না??? এ ছোঁয়াচে অসুখ।


    ReplyDelete
  4. ভালো হয়েছে বাবু!

    ReplyDelete
  5. ধন্যবাদ

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)