বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
ডঃ নিতাই ভট্টাচার্য
ও মেয়ে তোকে বলি শোন
মাটির থেকে উঠছে আগুন
আকাশ ছোঁবে খানিক পর,
ও মেয়ে তোর চিন্তা কী রে?
দেশ জুড়ে প্রতিবাদের ঝড়।
গায়কমশাই গান বেঁধেছে,
কলম হাতে কবির দল,
লেখকবাবু গল্প লেখে
দেখবি এবার সবার বল।
দেশটা এবার কাঁপিয়ে দেবে
মিটিং মিছিল হিসাব নেবার,
স্মরণসভায় তুলেছে দাবি
নেকড়েটাকে #সি দেবার।
ভয় পাস না ঘরেই থাকিস
হাজার চক্ষু বারান্দায়,
ছাড় পাবে না রাক্ষসেরা
উরুর ভাঁজে হাত বাড়ায়।
তবে, নিজেকে এবার বুঝিয়ে নিবি
কাজে দরদ তোর কি সাজে?
হাজার হলেও নারী দেহ
দেহের ভাঁজেই বিপদ আছে।
একটা কথা বলি এবার
শরীর ছাড়া আবার আসিস,
দেখবি তোকে কেউ ছোঁবে না
নির্ভয়ে কাজ করতে পারিস।
আজ এই থাক বললে বেশি
আমারও তো বিপদ আছে,
হাজার হলেও রাজার গোলাম
প্রতিবাদ কি আমার সাজে?
আকাশ ছোঁবে খানিক পর,
দেখবি এবার সবার বল।
মিটিং মিছিল হিসাব নেবার,
নেকড়েটাকে #সি দেবার।
হাজার চক্ষু বারান্দায়,
উরুর ভাঁজে হাত বাড়ায়।
দেহের ভাঁজেই বিপদ আছে।
শরীর ছাড়া আবার আসিস,
দেখবি তোকে কেউ ছোঁবে না
নির্ভয়ে কাজ করতে পারিস।
আমারও তো বিপদ আছে,
প্রতিবাদ কি আমার সাজে?

দারুন
ReplyDeleteখুব ভালো
ReplyDeleteভালো। বোঝার মানুষ নেই। আগুন জ্বালবে , নিভভে।দু'দিক আছে না??? এ ছোঁয়াচে অসুখ।
ReplyDeleteভালো হয়েছে বাবু!
ReplyDeleteধন্যবাদ।
Deleteধন্যবাদ
ReplyDelete