প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

ধ্বংস | পম্পা ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

পম্পা ঘোষ

ধ্বংস


তুমি ইচ্ছে করলেই
আমার সংসারটা দাউদাউ করে,
জ্বালিয়ে দিতে পারো
পারো-তো,
গলার স্বরটাকে
পৌঁছে দিয়ে সবার কাছে,
শুধু ভেবে দেখো মৃত্যুটাই হবে-
আর অবশিষ্ট কিছু থাকে না।
 
তবে জানো ভালবাসলে একে অপরের জন্য প্রাণও দিতে পারে,
তা নাহলে
সে কি আর হৃদয়ে সুর তোলে?
যেখানে সন্দেহ, নেই বিশ্বাস
তা কি হয় ভালবাসা?
প্রেম তো পূজা
নিবেদিত হয় দেবতায়।
গলার স্বরে স্বর্গ সুখের বন্দনা বাজে,
তাকে ঠেলে দেবে অন্ধকারের নরকে
তোমার কি একটুও আত্মদহন হবে না?
তোমার সরল মন হবে না বিচলিত?
আমার চলে যাওয়ায়
তোমাকে প্রতি পদক্ষেপে যন্ত্রণা দেবে,
কেন জানো?
তখন তুমি আমায় চিনবে
কঠিন বাস্তবতাকে জানবে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)